বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সককস’র ফুলেল শুভেচ্ছা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে
৪৩৬

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় সংসদীয় ১৪৪ শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস)-এর নেতৃবৃন্দ।

শুক্রবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট প্রকাশের পরে সংগঠনটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান’র নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় ফাহিম চৌধুরীর বাসায় গিয়ে সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ নবম পে-স্কেল বাস্তবায়নের যৌক্তিক দাবি তুলে ধরার পাশাপাশি সরকারি কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে তাঁর তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। নেতৃবৃন্দের যৌক্তিক দাবি সমূহ শপথ গ্রহনের পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস প্রদান করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

এসময় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া ও মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নাজমুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান ফিরোজ, সহ-প্রচার সম্পাদক মোক্তার হোসেন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা আশরাফিয়া বেগম, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম, সদস্য জুলফিকার আলম ভুট্টো, জসিম উদ্দিন, রাশিদুল ইসলাম, খালিদ হাসান নাইম, জসিম মিয়া, আব্দুল জলিল, সহযোগী সদস্য রাকিবুল হাসান, অনিক মিয়া ও বেরহান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102