বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
২০২

শেরপুর প্রতিনিধি:

দাঁড়িপাল্লা হলো সবার আস্থা ও বিশ্বাসের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে আপনারা শাসক নয় আপনাদের সেবক পাবেন। দাঁড়িপাল্লার বিজয় হলে পিছিয়ে থাকা নকলা-নালিতাবাড়ী এলাকার উন্নয়ন ঘটবে; মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ব্যবসায়ীরা দিনের বেলায় শান্তিতে ব্যবসা করে রাতে নি:চিন্তে ঘুমাতে পারবেন। মা-বোনেরা সর্বোচ্চ নিরাপদে চলাচল করার পাশাপাশি কর্মস্থলে মর্যাদাপূর্ণ সুবিধা পাবেন। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও বস্ত্রসহ কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটবে; দূর হবে বেকারত্ব সমস্যা।

রবিবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কাছে নেতা হওয়ার জন্য আসি নাই, একজন সেবক হতে ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি শাসক হতে চাইনা, জনগণের খাদেম হওয়ার জন্য আপনাদের সমর্থন ও দোয়া চাই।’

জেলা জামায়াতের সূরা সদস্য, বাংলাদেশ জামায়াতের মনোনিত নকলা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার-এঁর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি বাংলাদেশ জামায়াতের মনোনিত নকলা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুহাম্মদ ফারদিন হাসান হাসিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন ও সেক্রেটারী শাহাদাৎ হোসেন, পৌর জামায়াতের আমীর আরিফ রব্বানী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের উপজেলা শাখার সভাপতি শ্রী নয়ন চন্দ্র শীল, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এনসিপি নেতা তৌহিদুল ইসলাম সাইফুলসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ভোটারদের কাছে ভোট কামনার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এসময় জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগীয় সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতের মনোনিত নকলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নকলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও নালিতাবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল হাসান সাফিত, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মঈন হাসান, জামালপুর জেলা ছাত্র শিবিরের সাবেক অফিস সম্পাদক হুমায়ুন কবির, শেরপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট শাখা ছাত্র শিবিরের সভাপতি সামিউল হাসান সানি, নকলা পৌর শাখা ছাত্র শিবিরের সভাপতি ও গোলাম কিবরিয়া মিডিয়া সেল ইনচার্জ হাফেজ ইয়াসিন আরাফাত ও সেক্রেটারি আব্দুল্লাহ আল অসীমসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী, পেশাজীবী সংগঠন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্র শিবিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অগণিত সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102