বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে
২৮৫

নকলা (শেরপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান এবং গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম ও খতিবগনের সাথে মতবিনিময় সভা এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনি আচরণবিধি বিষয়ে অবহিতকরণ সভা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলাদা সময়ে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম।

সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সাবেক সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, খোরশেদ আলম ও হাফেজ সুলতান মাহমুদসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ বক্তব্য রাখেন।

বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান এবং গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে এবং নির্বাচনি আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্য মোস্তফা আনোয়ারসহ নকলা সেনাক্যাম্পের প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনিত প্রার্থীর প্রতিনিধি ছাড়া অন্য ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102