বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ভোটারদের গণভোটমুখী করতে জামালগঞ্জের দুটি ইউনিয়নে উঠান বৈঠক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে
৪৩৪

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ও বেহেলী ইউনিয়নে গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে গণভোট ও আসন্ন সংসদ নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুব ফোরামের আহ্বায়ক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। তিনি বলেন, “আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে প্রত্যেক নাগরিককে সচেতনভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”
তিনি আরও বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের বাস্তব প্রতিফলন ঘটবে, যা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, মো. আলী আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
বক্তারা গণভোট ও আসন্ন সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, সুশাসনভিত্তিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102