বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জ-৩ আসনে তালহা আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
২১৫

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ ) প্রতিনিধি :

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ ১৫ ই ফেব্রুয়ারী আপিল শুনানিতে তার প্রার্থিতা বৈধ বলে রায় দেওয়া হয়।

এর আগে গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আয়কর সংক্রান্ত জটিলতার অজুহাতে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে তালহা আলম দাবি করেছিলেন, আয়কর সংক্রান্ত তথ্যে কোনো ভুল ছিল না এবং তিনি নিয়মিত করদাতা। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আজকের আপিল শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র এবং প্রমাণাদি উপস্থাপন করা হলে কমিশন সন্তোষ প্রকাশ করে এবং তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে। এর মাধ্যমে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।

মনোনয়ন বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সৈয়দ তালহা আলম বলেন, “আমি শুরু থেকেই বলে আসছিলাম যে আয়কর নিয়ে ওঠা অভিযোগটি সঠিক ছিল না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মিত কর প্রদান করে আসছি। আজ সত্যের জয় হয়েছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই সঠিক বিচারের জন্য। এখন জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর অধিকার আদায়ের লড়াইয়ে আমি আরও দৃঢ়ভাবে মাঠে থাকব।”

এবি পার্টির স্থানীয় নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। তারা মনে করছেন, তালহা আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার মাধ্যমে নির্বাচনে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।

উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে তরুণ ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে তালহা আলমকে নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এবি পার্টির ঈগল মার্কা নিয়ে তিনি নির্বাচন করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102