বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে
৩০৫

সুনামগঞ্জ প্রতিনিধি :

প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায়” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আত্ম- অনুসন্ধান বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই দিবসকে সামনে রেখে আত্ম- অনুসন্ধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) সমর কুমার পাল।
সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়। জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. তানজিল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী এবং গীতাপাঠ করেন অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সদস্য অনুকুল চন্দ্র দাস। বক্তব্য রাখেন, জাতীয় সমাজসেবা পরিষদের সদস্য নুরুর রব চৌ, অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গাজী,আরডিএস এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, রিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন,তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম ও প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি নুর উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102