বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শেরপুরে ‘রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র ব্যাতিক্রমী বর্ষবরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
৩৪৩

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে থার্টিফাস্ট নাইট তথা ইংরেজী নববর্ষের শেষ রজনীতে আতশবাজিকে ‘না’ জানিয়ে গরিব, অসহায়, পথশিশু ও ছিন্নমূলসহ হাসপাতালে ভর্তি দরিদ্র রোগীদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে নববর্ষকে বরণ করে নিয়েছেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবকরা। ‘আতশবাজি নয়, আসুন উষ্ণতা ছড়াই’ এই আহবানে ইংরেজী বছরের শেষ (৩১ ডিসেম্বর) রাতে জেলা শহরের বিভিন্ন অলিগলি ঘুরেঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন তারা।

কনকনে শীতকে ওপেক্ষা করে শীতার্তদের গায়ে গরমের ছোঁয়া ছড়িয়ে দিতে রাতভর কম্বল বিতরণ কাজে যে সকল তরুণ স্বেচ্ছাসেবক অসহনীয় পরিশ্রম করেছেন, তাদের মধ্যে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুরের সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রক্তসৈনিক শেরপুর পৌর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, রক্তসৈনিক পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোহায়মিন হাসান সাবিদ, সদস্য জিহাদ মিয়া, নাজমুল হোসেন, নির্ভীক, রাকিব ও ইমান আলীর নাম উল্লেখ করার মতো।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, ‘আমাদের হাসি, আমাদের উৎসব, আমাদের আনন্দ যেন কোনো শিশু-বৃদ্ধ বা অসুস্থ রোগীর কষ্ট না বাড়ায় এবং কোনো প্রাণের ক্ষতির কারণ যেন না হয়; এই লক্ষ্যে আমরা নিরলস কাজ করছি। আমরা মনে করি, আমাদের আনন্দ তখনই সুন্দর ও সার্থক হয়, যখন তা অন্যের মনোকষ্টের কারন না হয়ে বরং মানবিকতার আলো ছড়িয়ে দেয়। তাই ইংরেজী নববর্ষের উৎসবে আমাদের সবার প্রতিজ্ঞা ‘ক্ষতি নয়, সহমর্মিতা; ব্যাথা নয়, ভালোবাসা ছড়াবো।’ আর এই লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে এবং কিছু প্রতিজ্ঞা মনেপ্রাণে লালন করে বরাবরের ন্যায় চলতি শীতে গরিব, অসহায়, পথশিশু ও ছিন্নমূলসহ হাসপাতালে ভর্তি দরিদ্র শীতার্তদের জন্য গরমের ছোঁয়া নিয়ে পাশে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টার অংশ হিসেবে রাতভর ঘুরেঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে সামর্থ্যরে তৃপ্তি অনুভব করছি।’

কম্বল অর্থায়নের বিষয়ে ও সহযোগিতা পৌঁছনোর অভিনব কৌশলের বিষয়ে আল আমিন রাজুর সাথে আলাপের শেষদিকে তিনি রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেরপুরের মাদার তেরেসা খ্যাত জেলার স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদাতা সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া’র প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া চলমান শীতে সামর্থ্যরে মধ্যে শীতার্তদের পাশে দাঁড়ানোর কারনে দেশব্যাপি রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102