বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ধান আবাদে কৃষি যান্ত্রিকিরণে ব্রি আঞ্চলিক কার্যালয়ের ব্যতিক্রমী উদ্যোগ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
৩২৫

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ ) প্রতিনিধি :

এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জের তত্ত্বাবধানে শান্তিগঞ্জ উপজেলার উজানগাঁও গ্রামে ”কৃষি প্রযুক্তি গ্রামে” চলতি বোরো ২০২৫-২৬ মৌসুমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগমুখী পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। কৃষি উৎপাদনে সময় ও শ্রম সাশ্রয়ের মাধ্যমে ধান উৎপাদনকে আরো লাভজনক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে (৩০/১২/২০২৫ ইং) “যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপন” কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোঃ রেজওয়ান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বদরুন নেছা, এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক সহকারী তৌকির আহমেদ রনি, অনিয়মিত শ্রমিম মোঃ তোফায়েল আহম্মেদ, অত্র উজানিগাওের জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া সহ যান্ত্রিক পদ্ধতিতে ধান আবাদে আগ্রহী অসংখ্য কৃষক ও কৃষানী। এই কার্যক্রমের অংশ হিসাবে গত ৩০/১১/২০২৫ ইং ব্রি উদ্ভাবিত বীজ বপন যন্ত্র দিয়ে ট্রেতে বীজ বপন করে চারা উৎপাদন করা হয় এবং স্থানীয়দের উপস্থিতিতে প্রায় ০৫ একর (১৫ বিঘা) জমিতে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে জমিতে ধান রোপনের কাজ সফল ভাবে সম্পন্ন করা হয়। উদ্বোধন পরবতী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোঃ রেজওয়ান বর্তমান সময়ে কৃষি শ্রমিকের অপ্রুতলতায় প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদন ও রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান আবাদ পরিবর্তিত কৃষি আবহাওয়া ও আর্থসামাজিক প্রেক্ষাপটে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। কৃষি সংশ্লিষ্টদের মতে,এ ধরনের কৃষিবান্ধব কার্যক্রম সুনামগঞ্জ অঞ্চলের কৃষকদের জন্য সময়, শ্রম ও উৎপাদন ব্যয় সাশ্রয়ের পাশাপাশি অধিক ফলন অর্জনে সহায়ক হবে। এই প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে হাওর এলাকার কৃষকেরা ধীরে ধীরে টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন বলে কৃষি সংশ্লিষ্টরা অভিমত প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102