
শেরপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে (১৪৩, ১৪৪ ও ১৪৫) প্রতিদ্ব›দ্বীতা করার লক্ষে ৩০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে মনোনয়নপত্র দাখিলের শেষদিন (২৯ ডিসেম্বর, সোমবার) ১৬ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদেরমধ্যে শেরপুর-১ (১৪৩, শেরপুর সদর উপজেলা) আসনে ১২ জনের মধ্যে ৭ জন, শেরপুর-২ (১৪৪, নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে ১২ জনের মধ্যে ৫ জন ও শেরপুর-৩ (১৪৫, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) আসনে ৬ জনের মধ্যে ৪ জন নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেরপুর সদর আসনের মনোনয়নপত্র দাখিলকারী ৭ জন হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনীত প্রার্থী মো. লিখন মিয়া, জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি, বাংলাদেশ খেলাফতে মজলিশ’র মনোনীত প্রার্থী মো. সফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টি’র নেতা মো. ইলিয়াছ উদ্দিন।
নকলা-নালিতাবাড়ী আসনের মনোনয়নপত্র দাখিলকারী ৫ জন হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র নেতা ইলিয়াস খান। জানা গেছে, দলীয় মনোনয়ন সংযুক্ত না করেলও ইলিয়াস খান বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন। এছাড়া জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল তার সমর্থকের নামহীন মনোনয়নপত্র জমা করেছেন।
শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের মনোনয়নপত্র দাখিলকারী ৪ জন হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক সংশোধিত তফসিল মোতাবেক (নির্বাচন সময়সূচি অনুযায়ী), আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করাসহ প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং প্রচারনা চালানো যাবে ১০ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৭টা (০৭:৩০মিনিট) পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা (০৭:৩০মিনিট) হতে বিকেল সাড়ে ৪টা (০৪:৩০মিনিট) পর্যন্ত।