শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

সুনামগঞ্জ–১ আসনে প্রার্থী চূড়ান্তের পথে ইসলামী আন্দোলন, মনোনয়ন দাখিল ডা. রফিকুল ইসলাম চৌধুরীর

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
৩৩৭

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ সংসদীয় আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে ইসলামী ও সমমনা ১০ দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধর্মপাশা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–১ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম, নির্বাচন সমন্বয়ক ও তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান ছোটন, ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুল রহমান, সহ-সভাপতি মুফতি জোবায়ের আলম, সাধারণ সম্পাদক শামসউদ্দিন আহমদ, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসসহ দল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।”

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায়।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102