শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

ধর্মপাশায় ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা কমিটি গঠন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে
৩৪০

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের ধর্মপাশায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম সালমান আহমদ সুজন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী শ্রমিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ২০২৫–২০২৬ সেশনের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মুহাম্মদ আব্দুল হক সভাপতি এবং মুহাম্মদ জহিরুল ইসলাম জহির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ শামসুদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102