শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

গীতিকার রাহমান তৈয়বের গানে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
৩৬৫
বিনোদন ডেস্ক:
তরুণ গীতিকার রাহমান তৈয়বের গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় গায়িকা ক্লোজআপ ওয়ান তারকা সালমা। রাহমান তৈয়বের কথা ও সুরে “রাখবো বিনি সুতায় বান্দিয়া” শিরোনামের এই গানে সঙ্গীতায়োজন করেছেন দেশের অন্যতম মিউজিক ডিরেক্টর ওয়াহিদ শাহীন।
২৬ ডিসেম্বর  চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে গানের মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।মিউজিক ভিডিওটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।পার্বত্য চট্টগ্রামের আদিবাসী মডেল ব্যবহার করায় মিউজিক ভিডিওটি অন্যরকম মাত্রা পাবে ও দর্শকদের ভালো লাগবে  বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানটির প্রযোজনা প্রতিষ্ঠান। মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছেন ‘দক্ষিণের সুর’ ইউটিউব চ্যানেলের কর্ণধার রাসেল শরিফ বিপ্লব।
 অভিজিৎ শর্মা ও মুন্নার চিত্রগ্রহণে এবং ইমি প্রো এর কোরিওগ্রাফিতে গানের মডেল হিসেবে কাজ করেছেন মানসী, আদিবাসী-তুহি,উমায়,প্রো মায়,খিংমো এবং শান মারমা।
সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই দক্ষিণের সুর ইউটিউব চ্যানেলে এই গানটি রিলিজ দেয়া হবে।
উল্লেখ্য,রাহমান তৈয়বের বাড়ি সিলেটের সুনামগঞ্জ  জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।এর আগে তাঁর গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ও কণ্ঠ শিল্পী এ এইচ তুর্য এবং এন এইচ আলভি সহ অনেকেই। তিনি গান লেখার পাশাপাশি একজন নাট্য নির্মাতাও বটে।রাহমান তৈয়বের কথা ও সুরে হালের ব্যস্ততম কণ্ঠশিল্পী কোনাল  ও জনপ্রিয় গায়িকা তোশিবার কণ্ঠেও দু’টি গানের রেকর্ডিং হবার কথা রয়েছে।আগামী বছর এই গান দু’টি মুক্তি পাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102