শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে
২৩৮

আল-হেলাল,সিনিয়র প্রতিবেদক:
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে ২৫ বছর আগে যাত্রা শুরু করে একুশে টিভি। সফলতার সাথে ২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠানটির জন্মদিন পালন করা হয়। এর আগে একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালামের সভাপতিত্বে ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,জেলা ত্রাণ ও পূণর্বাসণ অফিসার এনডিসি মোঃ সাকিবুর রহমান,সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, ট্রাফিক ইনচার্জ মোঃ হানিফ মিয়া,দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর,সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিলুর রহমান, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন ও জুলাই অভ্যুথ্যানে গুরুতর আহত যুদ্ধা মোঃ জহুর আলী।

আলোচনা সভায় দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি হাসান চৌধুরী,সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ বাবুল মিয়া,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান,দপ্তর সম্পাদক মোঃ সোহেল আলম,এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী,চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার এআর জুয়েল, দৈনিক বর্তমান কথা’র জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, চ্যানেল এস’র প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার,বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণবাবু দাশ,এখন টিভির জেলা প্রতিনিধি লিপসন আহমদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান,দেশ টিভির জেলা প্রতিনিধি সাবাজ উদ্দিন মান্না,দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সজীব, দৈনিক জনতার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি শাহজাহান আকন্দ ও আইপি টিভি নিউজ ২১ এর জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে গত ২৫ বছর পূর্বে যাত্রা শুরু হয় একুশে টেলিভিশনের। তারপর থেকে সফলতার সাথে দেশের নিরীহ ও নির্যাতিত মানুষের পক্ষে ন্যায় কথা বলে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। একুশে টেলিভিশনের মাধ্যমে জেলার উন্নয়ন, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতিসহ নির্যাতিত নিপীড়িত ও বঞ্চিত মানুষের সঞ্চিত কষ্টের কথা তোলে ধরছেন তিনি। এই ধারাবাহিকতা বজায় রেখে একুশে টিভি সামনে এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও সফলতা কামনা করেন বক্তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102