মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
২৫০

সামিউল কবির,নিজস্ব প্রতিবেদক::

যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে নির্মাণ বাস্তবায়ন পরিষদ (ইউকে)” এর উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনারের কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আবুল লেইছ এবং সদস্যসচিব অধ্যক্ষ জনাব সানাওর আলী কয়েছ। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, অধ্যাপক ওমর ফারুক, যুগ্ম সদস্যসচিব মো. মাহবুবুর রউফ নয়ন, যুগ্ম সদস্যসচিব আব্দুল মালিক, সবুজ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি জেলার শিক্ষার উন্নয়ন ও উচ্চশিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে অনুমোদিত স্থান থাকা সত্ত্বেও সেখানে নির্মাণ কার্যক্রম বাস্তবায়নে দীর্ঘসূত্রতা সৃষ্টি হওয়ায় জেলার শিক্ষার্থী ও সাধারণ জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি অনুমোদিত স্থানেই নির্মাণ কার্যক্রম শুরু না হলে সুনামগঞ্জের শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102