মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জামালগঞ্জে বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
১৭৮

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা  শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়।

জামালগঞ্জ উপজেলার  আনন্দ শিশু কানন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার। কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন আনন্দ শিশু কাননের অধ্যক্ষ শামীমা সুলতানা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জরিনা আক্তার বিনা, পলক উসমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা চক্রবর্তী, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, অরুপ নারায়ণ তালুকদার, মেহেরুল ইসলাম, বিধান চৌধুরী, মাহমুদুল হাসান, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষক আলী আমজদসহ আরও অনেকেই।

এ বছর আনন্দ শিশু কানন, জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল, চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন ও সৃজনী বিদ্যাপীঠ (সুনামগঞ্জ)—এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১শত৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের আওতায় অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102