বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

নির্বাচনী দৌড়ে আনুষ্ঠানিকতা শুরু: সুনামগঞ্জ–১ আসনে ডা. রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে
৩০৮

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ইসলামী ও সমমনা ৮ দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহের পর আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা হবে।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায়।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102