মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নকলায় ছাত্র-শিক্ষকের বিদায় সংবর্ধনা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
১৮৫

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল) স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে তাদের সাফল্য কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে।

 

পাঁচকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির সহকারী শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও প্রধান শিক্ষককে সম্মাননা প্রদানসহ বিদায়ী সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচান সভার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সম্পাদক সেলিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান উজ্জলসহ অনেকে বক্তব্য রাখেন।

 

এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রিয়াজুল হাসান, সহ-সভাপতি শাকের আহমেদ, হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমানসহ উপজেলার অর্ধশতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বিদায়ী মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল) তাঁর সংক্ষিপ্ত বক্তব্য দানকালে আবেগ প্রবণ কন্ঠে সবার কাছে দোয়া কামনা করেন। এসময় ছাত্র-শিক্ষকসহ উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে উঠেন। আলোচনা সভা শেষে পাঁচকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল) স্যারের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট ও বিভিন্ন উপহার তোলে দেওয়া হয়।

 

তাঁর কর্মদক্ষতা, কাজের প্রতি শ্রদ্ধা, একাগ্রতা ও নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন শিক্ষনীয় ও অনুকরনীয় বিষয় গুলো বর্তমান ছাত্র-শিক্ষকের ভবিষ্যৎ জীবনে অনুকরণীয় হয়ে থাকবে বলে অনেকে মনে করছেন। তাঁর একজন আদর্শবান ও দায়িত্বশীলতার শূণ্যতা পূরণ হওয়ার নয়। তিনি সবার প্রিয় ও অনুকরনীয় আদর্শ ব্যক্তি হিসেবে সকলের হৃদয়ে অমৃত্যু টিকে থাকবেন। যুগ যুগ ধরে শিক্ষার্থীদের অন্তরে বেঁচে থাকবেন বলে তারা জানান।

 

উল্লেখ্য, ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি, বৃহস্পতিবার মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল) স্যারের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস ছিলো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102