বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদ এর গণসংযোগে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
১৩৯

নিজস্ব সংবাদদাতা::

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬ ডিসেম্বর, শনিবার) কানাইঘাটের বড়বন বাজার ও চতুল বাজারে শাপলা-কলি প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা পরিচালনা করেন।

গণসংযোগে উপস্থিত স্থানীয় মানুষজন তাকে পেয়ে হাসিমুখে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং অনেকে বুকে-বুক মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ বলেন, আমি এনসিপির প্রার্থীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। এসময় বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় শিব্বির আহমদ ব্যবসায়ী, ভোটার ও তরুণ সমাজের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের সমস্যার কথা শোনেন। নির্বাচনে সুযোগ পেলে এলাকার অবহেলিত খাতগুলো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগকালে শিব্বির আহমদ বলেন,
আমি রাজনীতি করি মানুষের অধিকার, সম্মান ও এলাকার উন্নয়নের জন্য। কানাইঘাট-জকিগঞ্জের মানুষ বহুদিন অবহেলিত। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, আমি এই অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে দৃশ্যমান উন্নয়ন আনতে চাই। শাপলা-কলি প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন-এটাই আমার প্রত্যাশা।

গণসংযোগে উপস্থিত ছিলেন: লোকমান আহমদ হুদয়, যুগ্ম সমন্বয়কারী, সিলেট জেলা জাতীয় শ্রমিক শক্তি, মুঈনুদ্দিন আহমদ, যুগ্ম সমন্বয়কারী, সিলেট জেলা জাতীয় শ্রমিক শক্তি, আবুল হোসেন কামরান, যুগ্ম সমন্বয়কারী, সিলেট জেলা জাতীয় শ্রমিক শক্তি,
নাদিম মাহমুদ যুগ্ম সম্ময়কারী সিলেট জেলা জাতীয় শ্রমিক শক্তি
মোঃ আসাদ উদ্দিন, সদস্য, শাব্বির রহমান, সদস্য।

নির্বাচন সামনে রেখে শিব্বির আহমদ প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও বাজারে তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছেন। স্থানীয়দের মতে, তাঁর এই নিরলস প্রচেষ্টা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং শাপলা-কলি প্রতীকের প্রতি সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102