বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে শেরপুরে গাছের চারা বিনিময়

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে
৩৮০

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে ‘শেরপুর শখের বাগানী গ্রুপ’-এর পক্ষ থেকে বাগানী আড্ডা ও একে অপরের সাথে গাছের চারা বিনিময় করা হয়েছে।

‘প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্কে আড্ডা ও চারা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে শেরপুরের শখের বাগানী গ্রুপের স্বেচ্ছাসেবকরা।

আড্ডায় অংশ গ্রহনকারী স্বেচ্ছাসেবকরা আগামীতে স্বেচ্ছাসেবার মাধ্যমে কিভাবে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখা যায় সেবিষয়ে আলেচনা করেন এবং একে অপরের সাথে বিভিন্ন গাছের চারা বিনিময় করেন। এসময় শখের বাগানী গ্রুপের তরুণ-তরুণী স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

তথ্য মতে, ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়। স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির গুরুত্ব তুলে ধরতেই এ দিনটি প্রতি বছর উদযাপন করা হয়।

১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে এ দিবস প্রতিষ্ঠা করে। এই দিবসটির উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং সমাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও মানুষকে যুক্ত করা। তারপর থেকে জাতিসংঘ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংস্থা বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে আসছে।

বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা নিজ নিজ এলাকায় যথাযথ ভাবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর অংশ হিসেবে শেরপুর শখের বাগানী গ্রুপ এবছর বৈকালিক আড্ডা ও একে অপরের সাথে গাছের চারা বিনিময় করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102