বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
৩০৪

সামিউল কবির,নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের যৌথ ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ২৫তম এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সদর উপজেলার মোট ৮৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৭৯৭ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৩৩ জন শিক্ষার্থী।

সকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. ফরিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মদনমোহন রায়, মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিহার রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার তালুকদার, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মাসুক মিয়া, কামরূপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, অ্যাডভোকেট নূর আলম, উত্তরণ ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান এবং ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ, এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার মুখপাত্র সৈয়দুর রহমান, সমাজকর্মী আলিম চৌধুরী, জাকারিয়া আহমদ ও সুমন মিয়া প্রমুখ।

উপজেলায় শিক্ষার প্রসারে এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে আয়োজকরা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102