বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ইসলামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে
৪২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উৎযাপন উপলক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা ইউনিয়নের এমপি বাড়ি মোড় ও নাপিতের চর এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীম-এর সার্বিক তত্ত¡াবধানে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. রেজাউল করিম খান, ভিএফএ তৌহিদুল ইসলাম, এলএসপি আব্দুল খালেক ও হারুন।

এর আগে বুধবার ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়াম মাঠে দিনব্যাপি প্রাণি প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান ইফতেখার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জাকির হোসেন, ইসলামপুর মিল্কভিটার ব্যবস্থাপক ডা. মেহেদী হাসান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।

র‌্যালি ও আলোচনা সভায় স্থানীয় খামারী ও উদ্যোক্তাগন, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

প্রদর্শণীতে বিভিন্ন স্টলে দেশী-বিদেশি গরু, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগী ও কবুতরসহ পোষা পশু-পাখি এবং প্রাণিসম্পদ সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুসজ্জিত ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীম জানান, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উদ্যোগে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে পশু-পাখির খামারীসহ সকল স্তরের কৃষকরা উপকৃত হবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102