বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে শেরপুরে স্মারকলিপি প্রদান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
২১৯

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর (নন-ক্যাডার কর্মচারী) নিয়োগ বিধিমালা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় দাবি আদায় ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক শেরপুরের সব কয়টি উপজেলায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শেরপুরের উপপরিচালকসহ জেলার নকলা, শেরপুর সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিকেল অফিসার (মাতৃ ও শিশু স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা) এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে এ স্মারকলিপি প্রেরণ করা হয়।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার নকলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ-এর হাতে স্মারক লিপি তোলেদেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। এসময় সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সরকার মো. আবু রায়হান তরুন, মহিলা বিষায়ক সম্পাদিকা ছাহেরা খাতুন, উপজেলা শাখার সভাপতি সুজন মিয়া, পরিবার কল্যাণ পরিদর্শীকা হাসিনা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান ও আব্দুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সরকার মো. আবু রায়হান তরুন বলেন, আমরা সরকারের কাছে বেতন গ্রেড পরিবর্তন বা আর্থিক সুবিধা চাইনি। শুধু আমাদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আমরা দীর্ঘ ২৬ বছর ধরে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হলেও সরকার আমাদের চাকরির নিয়োগ বিধি করে দেয়নি। যেকোন চাকরির একটা বিধি থাকা জরুরি। তাই প্রায় ২৬ বছর ধরেই আমরা আমাদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি।’ তিনি জানান, সারাদেশে ৫ হাজার ৭১০ জন পরিবার বল্যাণ পরিদর্শীকা, ৪ হাজার ৫০০ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীসহ মোট ৩৩ হাজার ৫১০ জন কর্মচারী রয়েছেন। এদের জন্য প্রস্তাবিত ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর (নন-ক্যাডার কর্মচারী) নিয়োগ বিধিমালা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় দাবি আদায় ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারক লিপির শেষাংশে বলা হয়, ৩০ নভেম্বরের মধ্যে সরকার তাদের দাবি মেনে নানিলে নভেম্বর মাসের এমআইএস-এর ১, ২ ও ৩ রিপোর্ট প্রদান বন্ধ রাখাসহ আগত ডিসেম্বর মাসের পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ বর্জন করা হবে। এছাড়া নিয়োগ বিধি বাস্তবায়ন দাবির প্রেক্ষিতে যে ২ সহকর্মীকে শাস্তি মূলক বদলী করা হয়েছে, তাদেরকে পূর্বের কর্মস্থলে পুনরায় বহাল করার দাবি জানানো হয়। স্মারক লিপিতে আরো বলা হয়, দাবি আদায়ের ইস্যুতে যদি কাউকে শোকজ, বদলী, বরখাস্ত বা চাকরিচ্যুত অথবা হয়রানি মূলক যেকোন ব্যবস্থা নেওয়া হয়, প্রয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাও করার পাশাপাশি ধারাবাহিক কর্মবিরতিসহ কঠোর কর্মর্সূচী দেওয়া হবে বলেও নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছেন লিখিত ওই স্মারকলিপিতে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102