বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সিলেটজুড়ে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে : কয়েস লোদী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
১৯১

সিলেট জেলা সংবাদদাতা ::

 

সিলেটজুড়ে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে, তা আমাদের ধরে রাখার আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) মহানগর বিএনপির অধীনস্থ জালালাবাদ থানার জোন-৩’র মতবিনিময় সভায় এই আহবান জানান।
৮, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ ও পাড়া এবং নাগরিক কমিটির আহবায়সহ নেতৃবৃন্দের সাথে জরুরি সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জোন-৩’র টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় তিনি আরও বলেন, ৫ ফেব্রুয়ারি নির্বাচন, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরসহ সিলেটের সবকয়টি আসনে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা ভেসে যাবে। দেশের মানুষ যাকে ইচ্ছা নির্বাচিত করতে পারবে।
উপস্থিত ছিলেন জোন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি সদস্য মাহবুব কাদির শাহি, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহিদ আহমদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজীব প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102