শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
সুনাম দিগন্ত ডেস্ক
সংবাদ প্রকাশ
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
১০০
বার পড়া হয়েছে
শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
মো: নুরুল হক, শান্তিগঞ্জ প্রতিনিধি:: শান্তিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, এএস আই আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সিআর নং–১৪৭/২৩, ধারা ১৩৮ (Negotiable Instruments Act) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি দেবনাথকে দক্ষিণ সুনামগঞ্জের শত্রুমর্দন এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই ধারার সিআর নং–৫১/২৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছালিকুর রহমান (৩৩) কে ডুংরিয়া গ্রাম থেকে আটক করা হয়। গ্রেফতারের পর দু’জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, “পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে নিয়মিত...
১৩৯
মো: নুরুল হক, শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এএস আই আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সিআর নং–১৪৭/২৩, ধারা ১৩৮ (Negotiable Instruments Act) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি দেবনাথকে দক্ষিণ সুনামগঞ্জের শত্রুমর্দন এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই ধারার সিআর নং–৫১/২৫ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছালিকুর রহমান (৩৩) কে ডুংরিয়া গ্রাম থেকে আটক করা হয়।
গ্রেফতারের পর দু’জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন,
“পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।”