
নকলা (শেরপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৩, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন অন্তত ৯ নেতা। এরমধ্যে প্রভাবশালী ৪ নেতার পক্ষে নকলা শহরে অফিস খোলা হয়। আর নির্বাচনী প্রচার কাজের অংশ হিসেবে ওই অফিস থেকেই গণসংযোগ ও মিটিং মিছিল পরিচালনা করেন নেতাকর্মীরা। ফলশ্রুতিতে নকলায় বিএনপির মধ্যে সুস্পষ্ট অন্তঃদ্বন্ধ ছিলো।
স্বাভাবিক কারনেই মনোনয়ন প্রত্যাশি একেক নেতার কর্মী-সমর্থকরা অন্য মনোনয়ন প্রত্যাশি নেতার বিরুদ্ধাচরন করতেও দেখা গেছে। তবে জাতীয় সংসদের তৎকালীন বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-কে দলীয় মনোনয়ন দেওয়ায় আস্তে আস্তে কোন্দল কমতে থাকে, অবশেষে অন্তঃদ্বন্ধের অবসান ঘটে। সম্ভাব্য সব মনোনয়ন প্রত্যাশিরা অথবা মনোনিত প্রার্থী ফাহিম চৌধুরী এখনো একে অপরের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করার সুযোগ নাপেলেও, সবার নেতাকর্মীরা বিএনপির মনোনিত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সবাই ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করেছেন।
হাতে হাত রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আজ নকলার সবাই ঐক্যবদ্ধ বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। অনেকে জানান, এতোদিন একাধিক মনোনয়ন প্রাত্যাশি থাকায় নেতাকর্মীদের মধ্যে বিভাজন ছিলো। কিন্তু দলীয় মনোনয়ন দেওয়ার পরে এখন তারা সবাই ঐক্যবদ্ধ।