বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে চিকিৎসা সেবায় নতুন দিগন্ত চালু হলো দরবস্ত মেডিকেল সেন্টার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
৩৩১

 

জৈন্তাপুর প্রতিনিধিঃ

 

সিলেটর সীমান্ত জনপদের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও চিকিৎসার উন্নত একঝক তরুণ ডাক্তারদের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে দরবস্ত মেডিকেল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩ টায় দরবস্ত বাজারের সাবেক পুবালি ব্যাংক শাখা, বর্তমান দরবস্ত মেডিকেল মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্ভোদন পরবর্তী আলোচনা সভা।

 

সভায় দরবস্ত মেডিকেল সেন্টারের কার্ডিওলজিস্ট ডাক্তার তানভীর হোসেনের সঞ্চালনায় কার্ডিওলজিস্ট ডাক্তার শরিফ উদ্দিনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য প্রদান রাখেন ৩ নং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ সদস্য মুসলিম আলী, পুবালি ব্যাংক মার্কেটের সূত্র সত্ত্বাধিকারী মাসুমা বেগম, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মাসুক উদ্দিন জুম্মা,জাকির হোসেন,এজাজ উদ্দিন সানি,আফতাব উদ্দিন, ফোয়াদ আহমদ, তৌহিদা আক্তার, হাবিবুর রহমান,রেদোয়ান নাসির,স্বপন আহমদ,তানভীর হাসান,এ এ মাহমুদ, আলকাছ মাহমুদ, আনোয়ার হোসেন কয়েছ,আশফাক আহমদ,শাহ আলম, হাসান অনিক,জোহরা আক্তার,মাসুদ আমান,জুয়েল আহমদ প্রমূখ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হারিছ উদ্দিন, আব্দুল হামিন,ডাক্তার হারুন আহমদ,দরবস্ত বাজার ব্যাবসায়ী কমিটির সহ সভাপতি শাকিল আহমদ, সাবেক ছাত্রনেতা আমিন আহমদ,মরম আলী, ইসমত আলী, উপজেলা যুবদল নেতা নুরুল হক, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুবদল নেতা শরিফ আহমদ,ইউনিয়ন শ্রমিকদল সাধারণ সম্পাদক মঙ্গল আহমদ,যুবদল নেতা শাহরিয়ারসহ আরো অনেকেই।

 

অনুষ্ঠানে এই অঞ্চলেরর মানুষের , স্বাস্থ্যসেবা নিশ্চিতে তার এই আয়োজন এবং চিকিৎসা সেবা নিশ্চিত ও মান উন্নয়নের জন্য কার্যকর পরিকল্পনার, কথা জানান তরুণ এই উদ্যোক্তারা। রোগীর চাহিদা ও সুবিধার উপর গুরুত্ব দিয়ে পরবর্তীতে আওর বড় পরিসরে হাসপাতাল করার আশাও ব্যক্ত করা হয়। এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করাসহ সবধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা চেষ্টা চালিয়ে যাবেন।

 

এই মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসা সেবাসহ প্রতিদিন রোগী দেখবেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102