মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বিশ্ব ল্যাবরেটরি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় বাল্যবিবাহ প্রতিরোধ: কনের অভিভাবককে ২০ হাজার টাকা জরিমানা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
১৩৩

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলায় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কনের অভিভাবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ পাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

আদালত সূত্রে জানা গেছে, মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া সত্ত্বেও বাল্যবিবাহের আয়োজন করার সুষ্পষ্ট প্রমাণিত হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় কনের পরিবারকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দিবেনা মর্মে কনের বাবার মুচলেকা নেওয়া হয়।

কেউ যেন তাদের ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিবাহ দিতে না পারেন এর জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি জানান, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। তাই বাল্যবিবাহ নিরোধ ও বন্ধে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বাল্যবিবাহ নিরোধ কমিটির সংশ্লিষ্টরা সদা তৎপর রয়েছেন। উপজেলার কোথাও বাল্যবিবাহের আয়াজন করা হলে বা বাল্য বিবাহ দিলে এবং এর সুস্পষ্ট প্রমান পওয়া গেলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর ও আয়োজকসহ প্রয়োজনে নিকাহ রেজিষ্ট্রার (কাজী)-দেরকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি সাফ জানিয়েদেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসের ৩০ তারিখে নকলাকে শেরপুর জেলার প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102