শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
১৪৭

 

শান্তিগঞ্জ প্রতিনিধি :

শান্তিগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা।

উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে উক্ত বীজ বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, উমায়েদ নূর সহ প্রমূখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,

ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় দুই ধাপে উপজেলার ২ হাজার ৮’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০ কেজি সার ও ৫ কেজি উফশী জাতের ধানের বীজ বিতরণ করা হবে। আজ প্রথম ধাপে ১ হাজার ৪’শ এবং আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে আরো ১ হাজার ৪’শ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102