শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

মোহনগঞ্জে ২ দিনব্যাপী খামারি প্রশিক্ষণ উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
১৩৫

নিজস্ব প্রতিবেদক:

 

নেত্রকোণার মোহনগঞ্জে উন্নত জাতের ঘাস চাষ কৌশল সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের পরিচালক মো. আমজাদ হোসেন ভূঞা।

জানা গেছে, প্রাণি সম্পদ অধিদপ্তরের ‘প্রাণী পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় মোহনগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার ও বুধবার এ দুই দিন প্রশিক্ষণ চলবে। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিগন অংশ গ্রহন করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102