বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে জনগণের ভালোবাসায় সিক্ত মাহবুবুর রহমান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
২০৮

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ ::

 

সুনামগঞ্জের জামালগঞ্জে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমানকে ঘিরে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব জনসমর্থন। প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকা সত্ত্বেও হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে আসে তার সমর্থনে—যা পরিণত হয় এক আবেগময় গণসমাবেশে।

বৃহস্পতিবার নিজ বাড়িতে ফেরার মুহূর্ত থেকেই চারদিক থেকে দলে দলে মানুষ ছুটে আসে তাকে একনজর দেখার জন্য। ফুলেল শুভেচ্ছা, করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেকের চোখেই ছিল আবেগের অশ্রু—নেতাকে পাশে থাকার অঙ্গীকারে ভরা।

সভায় মাহবুবুর রহমান বলেন—
“গ্রামগঞ্জের কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের মার্কা ধানের শীষ। যেকোনো মূল্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক; তারেক জিয়া আমার নেতা।”

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, গত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এক গ্রেনেড হামলায় তার বাম কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন সাধ্যমতো।

তিনি আরও বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে। প্রাথমিক তালিকায় নাম না থাকা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন—“চূড়ান্ত তালিকায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবেন। দল কখনো ত্যাগ ও শ্রম বৃথা যেতে দেয় না।”

সমর্থকদের উদ্দেশে তিনি আবেগঘন কণ্ঠে বলেন—“আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সেটি বাস্তবায়ন করতে না পারায় আমি দুঃখিত। কিন্তু আপনাদের যে ভালোবাসা পেয়েছি—তা নিয়েই আমি আজীবন জনকল্যাণে কাজ করে যাব। শহীদ জিয়ার আদর্শের সৈনিক, ধানের শীষই আমার ঠিকানা।”

জনতার ঢল আর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে মাহবুবুর রহমান জানান—মানুষের আস্থা, বিশ্বাস ও সমর্থনই তার রাজনীতির প্রকৃত শক্তি, যা তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102