বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শেরপুরের নকলায় ফাহিম চৌধুরীর গণসংযোগ ও পথসভায় জনতার ঢল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
২২০

শেরপুর প্রতিনিধি:

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় গণ সংযোগ ও পথ সভা করছেন। সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরীর নকলা ও নালিতাবাড়ীর প্রতিটি এলাকায় প্রতিনিয়ত গণ সংযোগ ও পথসভা করছেন।

 

এরই অংশ হিসেবে নকলা উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের খারজান বাজারে ও গণপদ্দী বাজারে দুটি গণ সংযোগ ও পথ সভা করেন। এছাড়া রাতে পৌরসভার কলাপাড়া এলাকায় মতবিনিময় সভা ও গণ সংযোগ করেন তিনি।

 

গণপদ্দী বাজারের গণ সংযোগ ও পথ সভায় উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক সায়েদুল হক লাঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি পদে বিএনপি হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী।

 

বিএনপি নেতা বরুন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, শেরপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার ও মোবাশ্বের আলী চৌধুরী টুটুন, ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিংক ও বিএনপি নেতা দারা হাজী প্রমুখ।

 

এসময় জেলা যুবদলের সাবেক সদস্য এনামুল হক পান্নু, উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য রাব্বেনূর চৌধুরীর,বে সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ অগণিত সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

 

সাধারণ ভোটাররা জানান, জাতীয় সংসদের সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে যেকোন দলের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে বিজয়ী হবেন। নকলা নালিতাবড়ীর সাদারন জনগের জন্য নিরাপদ ও আস্থার জায়গা এখন একজই, সে হলেন ফাহিম চৌধুরী। তারা আরো বলেন, ‘প্রকৌশলী ফাহিম চৌধুরী পক্ষে প্রতিটি গণ সংযোগ ও পথ সভাসহ রাজনৈতিক যেকোন কর্মকান্ডে জনতার যেন ঢল নেমে আসে। তার ডাকে জনগণের স্বতস্ফুর্ত উপস্থিতি নজির সৃষ্টি করছে। জনমত যাচাই ছাড়া অজ্ঞাত কোন কারনে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে ছাড়া অন্য কাউকে এখান থেকে মনোনয়ন দিলে, গুরুত্বপূর্ণ এই আসনটি অন্যকোন দলের নিয়ন্ত্রনে চলে যেতে পারে বলে সাধারণ ভোটাররা মন্তব্য করেন। তাদের বিশ্বাস বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মাঠ পর্যায়ের জনমত জরিপ করার পরেই মনোনয়ন দিবেন মনোনয়ন নির্বাচক মন্ডলী ও নীতিনির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ। তানা হলে এই আসনটি ফিরে পেতে কঠিন হতে পারে বলে সাধারণ কর্মী-সমর্থকসহ ভোটাররা মনে করছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102