বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা: তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
১৭৯

সুনামগঞ্জ প্রতিনিধি:

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা সদরের হাসপাতাল পয়েন্ট থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর পশ্চিম বাজারে পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন।

সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু এবং সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু ও এম এ বারী, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, জেলা যুবদল নেতা রিপন উদ্দিন প্রমুখ।

কলিম উদ্দিন আহমদ মিলন তার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিই দেশ গড়ার রূপরেখা। এটি ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রোডম্যাপ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, ৩১ দফার প্রতিটি ধাপ সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার স্বল্পমূল্যে নিত্যপণ্য, চিকিৎসা ও শিক্ষাসহ মৌলিক সেবা পাবে। এছাড়া এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে মিলন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এবার তারা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। জনগণ ধানের শীষের বিজয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার করতে, জনগণকে সচেতন করতে এবং অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত করতে। সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি নতুন বাংলাদেশের নকশা। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশের কাঠামোগত সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।
পথসভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102