বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
১৮৪

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে একাদশ বনাম দ্বাদশ শ্রেণির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জামালগঞ্জ হেলিপ্যাড মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ থানা শাখার সভাপতি ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন।

জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ শাখার সভাপতি শাহীন মিয়া সঞ্চালনায় ও  থানা শাখার সেক্রেটারি মোবারক হোসেন তালহার পরিচালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার প্রকাশনা সম্পাদক রাখাব আহমেদ শিশির।

এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফখরুল আলম,এছাড়া তোফায়েল আহমেদ, হাসান আল মাসুম, কাজল মনি সরকার, আরিফুর ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

রোমাঞ্চকর এ খেলায় একাদশ শ্রেণির দল ২–০ গোলে দ্বাদশ শ্রেণিকে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102