মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল ঢাকা বিভাগের অবিচ্ছেদ্য অংশ: গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে
৩৫১

জাহিদুল হক,বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্য::

টাঙ্গাইলকে অন্য কোনো প্রশাসনিক বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৩ অক্টোবর নিজের ফেইসবুক টাইমলাইনে এই বক্তব্য তুলে ধরেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, “টাঙ্গাইল ঢাকা বিভাগেরই অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো — সব কিছুতেই টাঙ্গাইলের গভীর সম্পর্ক রয়েছে ঢাকা বিভাগের সঙ্গে।”

তিনি বলেন, “টাঙ্গাইলবাসী কখনোই এই মাটিকে অন্য কোনো বিভাগের সাথে যুক্ত হতে দেবে না। কারণ, ঢাকা বিভাগের অংশ হিসেবেই টাঙ্গাইলের পরিচয়, গর্ব এবং উন্নয়নের ধারাবাহিকতা গড়ে উঠেছে।”

শাকিল উজ্জামান আরও উল্লেখ করেন যে, প্রশাসনিক দিক থেকে টাঙ্গাইলের সঙ্গে ঢাকা বিভাগীয় অফিসগুলোর যোগাযোগ দীর্ঘদিনের এবং অর্থনৈতিকভাবে জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্প ও শ্রমবাজার মূলত ঢাকাকেন্দ্রিক।

তিনি বলেন, “যাতায়াত ও অবকাঠামোগতভাবে টাঙ্গাইলের মহাসড়ক, রেল ও সেতুগুলো সরাসরি ঢাকার সাথে যুক্ত এবং নির্ভরশীল। এই বাস্তবতা ও ইতিহাস উপেক্ষা করে টাঙ্গাইলকে অন্য কোনো বিভাগের সাথে যুক্ত করার প্রস্তাব জনগণ মেনে নেবে না।”

গণঅধিকার পরিষদের এই নেতা আরও বলেন, “অতীতেও এমন প্রস্তাব সফল হয়নি, এবারও হবে না। টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধভাবে এই অবিচার প্রতিহত করবে।”

ফেসবুক পোস্টের সূত্র ধরে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা। জেলার সঙ্গে ঢাকার সম্পর্ক বহু দিনের। তিনি আরও বলেন, টাঙ্গাইলবাসীর ধারণা—ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত থাকলে দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনীয় কাজে যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102