বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
২০৭

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

সারাদেশের মতো সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাসব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি -২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে হয়েছে।

রবিবার (১২ই অক্টোবর) সকাল ১০:টায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুজয় চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তফাজ্জল হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিএফপিআই সিরু মিয়া,এইচআই করুণা কান্ত দেব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টিসিভি একটি পার্শ্বপ্রতিক্রীয়া মুক্ত টিকা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ টাইফয়েড ঝুঁকিপূর্ণ। সে কারণে সময় মত এই টিকা নেয়া সবার জন্য জরুরী।

বক্তারা আরো বলেন, উদ্বোধনী দিনে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদের টিসিভি টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে আগামী ৪ সপ্তাহে ১৮ কর্ম দিবসের মধ্যে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। যদি শারীরিক অসুস্থতার কারণে কোন শিশু টিকা নিতে বিলম্ব হয় তাহলে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্হায়ী টিকাদান কেন্দ্র থেকে টিসিভি টিকা নিতে পারবে।

উল্লেখ্য নয় মাস থেকে অনুর্ধ্ব পনেরো বছর বয়স পর্যন্ত শিশুরা টিসিভি টিকার আওতায় থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী মাহফুজুল হক,আলেয়া বেগম, সুশীলন এর উপজেলা সমন্বয়কারী শেখ তরিকুজ্জামান, কমিউনিটি মবিউলাইজার নাজমিন বেগম,সেচ্ছাসেবী জামিল আহমেদ, রাহিম আহমেদ ও সুমাইয়া বেগম প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102