বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

আবেগে নয়,বিবেকে ☞ আশ্রাফুল আলম মোঃ নূরুল হুদা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
২২৯

☞ আশ্রাফুল আলম মোঃ নূরুল হুদা

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে জীবন চলমান। এ হিসাবে বহমান সমাজে যতগুলো কাজ সংগঠিত হয় প্রত্যেকটা কাজের সাথে ২ টা ওয়ার্ড জড়িত।
একটা আবেগ আরেকটা বিবেক।
আবেগ হলো উপস্থিত কোন ঘটনার ভালো মন্দের সংবেদনশীলতা বা ঘটনার প্রেক্ষিত রিদয়ের নীরব উচ্ছ্বাস হঠাৎ নাড়া দেওয়া। এতে মনের ক্রিয়া ঘটনার সঠিক তথ্য আউট করার সুযোগ পায়না। সে উপস্থিত অবস্থাকে চূড়ান্ত ক্রিয়ায় রুপ দেয়। যা সময়ের ব্যবধানে অনেক সময় ব্যক্তি নিজেই আক্রান্ত হয়। কারণ এর সঠিক বিশ্লেষণ, সঠিক ব্যাখ্যা পরিষ্কার হয়নি।
যে কারণেই আবেগ নামক শব্দটি একেবারেই ক্ষণস্থায়ী। যা
কোন ব্যক্তিকে সঠিক মাত্রায় পৌঁছানোর যোগ্যতা রাখেনা।
অপরদিকে বিবেক হলো ব্যক্তিকে তার নিজস্ব স্বকীয়তা অর্জনে যথাযথ কাজ করে। সে ঘটনায় আপ্লুত না হয়ে ঘটনার তথ্যকে সঠিকভাবে পর্যালোচনা করে এর মূল রহস্য উদঘাটন করে সত্যকে কাজে লাগায়।
যে দিকে কল্যাণ, সুবিধা, মঙ্গল ও অর্থবহ সে দিকে সিদ্ধান্ত নেয়। তবে ক্ষেত্রমতে কিছু কিছু সময় আবেগ ও বিবেক এক হয়েও কাজ করে সুফল পেতে পারে। তবে তা খুবই ব্যতিক্রম।
যে কারণেই ইতিহাসের স্বর্ণালী অধ্যায় পর্যালোচনা করলে দেখা যায়
নিজের, সমাজেের, এলাকার, দেশের বা যে কোন সেক্টরেই জয়ী হিসাবে সেলিব্রিটি হয়েছেন তাদের কাজে সিদ্ধান্ত হলো বিবেক।
আর আবেগ নিয়ে যারা কাজ করেছেন তাদের বহুলাংশই জীবনযুদ্ধে হারিয়ে নি’খুজ হয়েছেন।
তাই আবেগ ও বিবেক এ ২ শব্দের সঠিক মূল্যায়ন করে ক্ষেত্র ও সিটুয়েশন বুঝে সামনে আগানোর পাশাপাশি
আমাদের জীবনে আগামীতে যতগুলো কাজ আসবে আমরা প্রত্যেকেই সকল কাজকে আবেগ দিয়ে নয়,
বিবেকের সঠিক মূল্যায়নে এগিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলেই সফল হবো ইনশাআল্লাহ।

লেখক: সিনিয়র শিক্ষক,বড় দল উচ্চ বিদ্যালয়, তাহিরপুর,সুনামগঞ্জ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102