বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামায়াতের সহযোগী সংগঠন ওলামা বিভাগের নকলা ইউনিয়ন শাখার কমিটি গঠন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
১৭৩

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসহযোগী সংগঠন ওলামা বিভাগের ২নং নকলা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। হাফেজ মাওলানা আব্বাস আলী-কে সভাপতি ও হাফেজ মাওলানা আব্দুর রশিদ-কে সেক্রেটারি করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শাহ আলম (শাহজাহান) এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক মুন্সী, সহকারী সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা আমিরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা উসমান আলী, অর্থ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জিহাদ হাসান রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আনিস মিয়াএবং দুইজন কার্যনির্বাহী সদস্য হাফেজ আল আমিন ও হাফেজ জিয়ারুল ইসলাম।

এ উপলক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন জামায়াতসহ স্থানীয় ওলামাদের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক আমীর ও বর্তমান অফিস সম্পাদক মুফতী খাদীমুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি নবী হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত নকলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102