শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

নকলায় বীর মুক্তিযোদ্ধা নুরল হক’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
২১০

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. নুরল হক-এঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়নের দধিয়ারচর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। মঙ্গলবার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন এবং মরহুমের বিদেহী অত্মার প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে ওই মাঠেই মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, পুলিশ বিভাগের সদস্য, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পেশাশ্রেণীর মুসলিম জনগন উপস্থিত ছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. নুরল হক-এঁর লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০০১৩, গেজেট তালিকা নম্বর ১০৭৫ ও কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৮১৬। তিনি সোমবার বার্ধক্য জনিত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102