বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

**৩০ তরুণকে নিয়ে সুনামগঞ্জে তিনদিনের যুব নেতৃত্ব প্রশিক্ষণ**

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
২১৪

সুনামগঞ্জ প্রতিনিধি::
দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র আয়োজনে সুনামগঞ্জে ১২৭৪তম ব্যাচের যুব নেতৃত্ব (ইয়ুথ লিডারশীপ) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন তরুণ অংশগ্রহণ করেন। শনিবার প্রেসক্লাবে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর তুহিন আফসারী এবং সঞ্চালনায় ছিলেন সিলেট আঞ্চলিক সমন্বয়কারী বর্ণা দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী তমিম রহমান চৌধুরী, সাবেক জেলা সমন্বয়কারী তাজকিরা হক তাজিন, যুগ্ম সমন্বয়কারী আমজাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে বর্ণা দাস বলেন, সমাজের পরিবর্তন ও উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিহার্য। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন—সর্বত্র নেতৃত্ব প্রদর্শনের মানসিকতা গড়ে তুলতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102