শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

সিলেটে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
৯৩

জাহিদুল ইসলাম সিলেট ::

সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৩২নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিলেটে রিক্সা ধরার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শাপলাবাগ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিলাগড় পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ৩২নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড শাখার সভাপতি আজমল হোসেন, সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, প্রচার সম্পাদক মনিরুজ্জামান, শ্রমিক নেতা আবুল কাশেম, মুসলিম মিয়া, কবির আহমদ, মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও মিছিল ও সমাবেশে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট দিয়ে বৈধভাবে চলাচলের ব্যবস্থ করে দেওয়ার জোর দাবি জানিয়ে বলেন, সিলেট নগরীতে রিক্সা চলাচল বন্ধ করে দেওয়ায় মালিক শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মহা বিপদে পড়েছেন। দেশের বিভিন্ন জেলায় অবাধে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করলেও শুধু সিলেটে বন্ধ করা হয়েছে যা অত্যন্ত দুঃখ্যজনক।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করলেও রিক্সার মালিক শ্রমিকরা এখনও বৈষম্যের শিকার। বক্তারা অনতিবিলম্বে রিক্সা শ্রমিকদের আয় রোজগারের একমাত্র পথ বন্ধ না করে নগরীর প্রধান সড়ক ছাড়াও অন্যান্য সড়ক দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102