বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

তাহিরপুর সমিতির নতুন নেতৃত্বে রেজাউল ও রজত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
১৪৮

স্টাফ রিপোর্টার: সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে রেজাউল আলম তালুকদারকে সভাপতি ও রজত ভূষণ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারের ওয়েস্টওয়ার্ল্ড মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মো. আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. ইমদাদুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে তাওয়াবুর রহমান চৌধুরী বাবলুকে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফরহাদ আলম, মো. আলী আক্তার, আছিয়া আক্তার আফিন্দি ও রফিক উদ্দিন তালুকদার জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শোয়েব আহমদ অভি ও সজীব আহমদ সজল।

অর্থ সম্পাদক মো. ইয়াহিয়া মজুমদার হাসান, সহ-অর্থ সম্পাদক মো. মুর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শাহনাজুল ইসলাম শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইমদাদুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মিফতাউল আলম, প্রচার সম্পাদক মো. আলীমাম আখন্দ, ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেরিনা আক্তার চৌধুরী শিরিন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শতদল রায়, সালাহ উদ্দিন আহমদ, প্রকৌশলী শফিকুল ইসলাম, কমল তালুকদার, মো. মার্জিল হোসেন, মো. নূর জামাল, আবুল মানজুর চৌধুরী আতিক, তাপস পাল, ডা. মো. আমান উল্লাহ, মো. নারজেল হোসেইন, মো. কামরুল ইসলাম, দিলওয়ার হোসেন, শওকত হাসান আখঞ্জি ও মো. ইমাম হোসেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল, সমিতির সাবেক সভাপতি শওকত হাসান তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার আলম, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার, আলহাজ্ব তারা মিয়া, উপদেষ্টা আফতাব উদ্দিন শরিফ, প্রতিষ্ঠাতা সভাপতি পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, মাওলানা মুশতাক আহমদ গোলকপুরী, সাবেক সাধারণ সম্পাদক কাসমির রেজাসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যরা।

সভায় বক্তারা তাহিরপুরের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন খাতের বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সিলেটে বসবাসরত তাহিরপুরের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাহিরপুরের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102