বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
১৯৮

জাহিদুল ইসলাম সিলেট ::

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য “টেকসই উন্নয়নে পর্যটন”। সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, এনজিও, পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐদিন সকাল ১০.০০ ঘটিকায় দিবসটি উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সুরমা নদীর তীরে ঐতিহাসিক ক্বিন ব্রীজের নিকট অবস্থিত সারদা হলে গিয়ে শেষ হবে। এরপর সারদা হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অন্যায় কর্মসূচির মধ্যে থাকবে নগরীর বিভিন্ন জায়গায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ কার্যক্রম, সচেতনামূলক সাইকেল র‍্যালি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ও ব্র্যান্ডিং পণ্যগুলো নিয়ে প্রদর্শনী।

 

সভায় দিবসটি উদযাপনের মাধ্যমে পর্যটনের প্রয়োজনীয়তা এবং ইকো টুরিজম অর্থাৎ পরিবেশ বিপন্ন না করে পর্যটনের প্রসার বিষয়ে জনগণকে অবহিত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদযাপন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102