বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

অসহায় শিক্ষার্থীদের ভরসা হয়ে দাঁড়ালেন যুবদল নেতা মুসলিম

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
১৬৫

লোহাগাড়া প্রতিনিধি : মিজান

লোহাগাড়ায় আর্থিকভাবে অসচ্ছল ৯ শিক্ষার্থীকে নিজ খরচে কলেজে ভর্তি করালেন যুবদল নেতা মুসলিম। সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, অনেক শিক্ষার্থী আর্থিক অনটনের কারণে কলেজে ভর্তি হতে পারছিল না। বিষয়টি জানতে পেরে যুবদল নেতা মুসলিম নিজ খরচে তাদের ভর্তি কার্য সম্পন্ন করেন। ফলে অসহায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেলো নতুন আশায়।

এসময় স্থানীয়রা বলেন, মুসলিমের এই মানবিক পদক্ষেপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে। সমাজে যদি আরও অনেক মানুষ এভাবে এগিয়ে আসে, তবে কোনো শিক্ষার্থী আর দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত হবে না।

যুবদল নেতা মুসলিম জানান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই অসচ্ছল শিক্ষার্থীদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ৯জন শিক্ষার্থীকে আমার ছোট ভাই মনে করে আমি ভাই হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি মাত্র। তিনি ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102