বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন সিরাজুল ইসলাম

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
১৬১

স্টাফ রিপোর্টার::

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. সিরাজুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. সিরাজুল ইসলামকে খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কছির উদ্দিন চেয়ারম্যান দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ থাকায় কার্যক্রমে অক্ষম ছিলেন।
এ অবস্থায় সংগঠনের কার্যক্রমে শূন্যতা দেখা দিলে সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মৌখিকভাবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখার স্বার্থে নতুন ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সকলকে সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী, গতিশীল ও সক্রিয় করতে ভূমিকা রাখবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102