বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
২১৭

জাহিদুল ইসলাম ::

সীমান্ত সুরক্ষায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অব্যাহত অভিযান সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জকিগঞ্জ ব্যাটালিয়ন পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ভারতীয় মদ, গরু এবং মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর রাত ১০টা-এ জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ী এলাকায় জৈন্তাপুর বিওপি’র আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৫২ বোতল এবং মাদক পরিবহণে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। এই মালামালের সিজারমূল্য দাঁড়িয়েছে ৪,৭৮,০০০ টাকা।

পরবর্তীতে, একই দিনে রাত ১১টা-এ জৈন্তাপুর বিওপি’র টহল দল আরও একটি অভিযান পরিচালনা করে। এ সময়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ৩টি এবং ১টি অটো জব্দ করা হয়। জব্দকৃত গরু ও অটোর সিজারমূল্য ছিল ৩,০০,০০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৭,৭৮,০০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, বিজিবি সবসময় সীমান্ত সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস্-এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। দেশের নিরাপত্তা ও জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবির এ ধরনের অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি করেছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সীমান্ত রক্ষায় সর্বদা তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102