বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
১৯৭

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা :::

সিলেট জেলার ৭ টি সীমান্ত পথ দিয়ে দুই দিনে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিজিবির ৪৮ ও ১৯ ব্যাটালিয়ন পৃথক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ১১ ও ১২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা ও জৈন্তাপুরের হরিপুর এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার ও মিনাটিলা বিওপি’র টহল দল কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় ক্রিম, ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি, ট্রাক ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালু ভর্তি ডাম্পার জব্দ করে। জব্দকরা মালামালের মূল্য আনুমানিক ৩ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৬৬৫ টাকা।

এ প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট।
আর আমাদের অভিযানগুলো এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।

এদিকে, ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন পৃথক আরেক অভিযানে ১৯ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ সেপ্টেম্বর জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি অভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় সাতটি ভারতীয় মহিষ আটক করা হয়। জব্দ তালিকায় মূল্য ধরা হয়েছে ১৪ লাখ টাকা।

একই দিন জৈন্তাপুর বিওপির টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ছয়টি গরু (বাছুর) ও একটি মাঝারি গরু আটক করে। জব্দ তালিকায় মূল্য ধরা হয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা। এর আগেহ ১১ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাপার মুখ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ হাজার টাকার ভারতীয় পানের চালান (১৬০ বিরা) জব্দ করে।

এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান- সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা কার্যক্রম ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে বিজিবি কখনোই আপোষ করবে না। জনগণের সহযোগিতা নিয়েই সীমান্তকে নিরাপদ রাখা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102