বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নকলায় এসবিসি প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
২৩৭

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় গর্ভবতী প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলার উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল রাজ্জাক ও উপজেলা সমন্বয়কারী বিপুল দে, স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর শাহনাজ পারভীন, সংরক্ষিত ইউপি সদস্য সালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা, ইউপি সদস্য ওবায়দুল হক প্রমুখ। বক্তারা গর্ভবতী প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে এবং প্রকল্পটির লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল রাজ্জাক প্রকল্পের সম্পর্কে জানান, জনসম্পৃক্তকরণের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। কর্ম এলাকায় মা ও সন্তানের জন্য সহজলভ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেবা পাওয়া। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ দেওয়া। শিশু ও নবজাতকের নিয়মিত টিকাদান কার্যক্রমকে উৎসাহিত করা। শিশু, মা ও অভিভাবকদের পুষ্টি, পরিচর্যা ও যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি। স্বাস্থ্য ঝুঁকি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় পর্যায়ের সাথে জনগণের সংযোগ স্থাপন করা এই প্রকল্পের মূল লক্ষ-উদ্দেশ্য।

উপজেলা সমন্বয়কারী বিপুল দে জানান, এই প্রকল্পে সম্পৃক্ত পক্ষ ও অংশীদারগন হলেন, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-কিশোরী, অভিভাবক ও গর্ভবতী নারীসহ অনেকে।

এসময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল হালিম, স্বাস্থ্য সহকারী মো. রেজাউল করিম, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. মনজুরুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম বাবু, আদম শফিক, হামিদুল ইসলাম ও মাফিজুল ইসলাম, স্থানীয় মসজিদের ইমাম মাহাবুর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেলিম রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও ইউনিয়নের বিভিন্ন এলাকার গর্ভবতী নারীসহ এই প্রকল্পের সাথে সম্পৃক্ত পক্ষ ও অংশীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102