বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

অটোরিকশার দখলে স্কুলগেট, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা  

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
২১০

 

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::

 

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দখলে রাস্তায় প্রতিনিয়ত মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা (১১সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের মূল ফটকের সামনে অটোরিকশা চালকদের অবৈধ স্ট্যান্ড বসেছে। প্রায়ই তারা শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে থাকে। এমনকি একাধিকবার শারীরিকভাবে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

 

শিক্ষার্থীরা জানান, অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিন অটোরিকশায় করে বিদ্যালয়ে আসে। যাতায়াতে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক হলেও চালকরা অনেক সময় তাদের তুলতে অস্বীকৃতি জানায় এবং এ নিয়ে খারাপ আচরণ করে। এর ফলে ছাত্র-ছাত্রীরা মারাত্মকভাবে ভোগান্তিতে পড়ছে।

 

অভিভাবক ও স্থানীয়রা বলেন, প্রতিনিয়ত যানজটের কারণে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই দ্রুত স্কুলের সামনে থেকে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের স্থায়ী উচ্ছেদের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবক মহল। এর আগেও অটোরিকশা চালক কর্তৃক ছাত্রকে মারধরের ঘটনায় ছাত্রের অভিভাবক থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান বলেন,

“শিক্ষার্থীদের অভিযোগ আমরাও দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। অটোরিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে, স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমি ইতোমধ্যে বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান,

“অভিযোগ হাতে পেয়েছি। বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা পরিবেশের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102