শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

বিনা’র নবনিযুক্ত ডিজির সাথে কৃষিবিদসহ বিভিন্ন মহলের সৌজন্য সাক্ষাৎ অভিনন্দন জ্ঞাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে
১৫৩

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা)-এর নব নিযুক্ত মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অভিনন্দন জ্ঞাপন করেছেন কৃষিবিদগন। বুধবার নতুন মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়ার কার্যালয়ে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

এসময় কৃষিবিদ মোহাম্মদ শফিউল্যাহ, কৃষিবিদ মো. জিয়াউর রহমান, কৃষিবিদ শামীমা আক্তার ঝর্ণা, কৃষিবিদ মোহাম্মদ সাব্বির কবীর সাচ্চু, কৃষিবিদ ড. মো. সাদেকুজ্জামান, কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী, কৃষিবিদ আব্দুর রশিদ, কৃষিবিদ জাহিদুল আবেদীন মিশু, কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, কৃষিবিদ খালেদ শরিফ, কৃষিবিদ হাফিজ আল আসাদ, কৃষিবিদ মুরাদ আদনান, কৃষিবিদ মো. সুমন মিয়া, কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমসহ প্রকৌশলী মুহাম্মদ এনামুল হক, প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

বিনার নতুন ডিজির সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা)-তে কর্মরত বিজ্ঞানী কৃষিবিদ ড. মাহবুবুর রহমান টুটন, কৃষিবিদ ড. হাসানুজ্জামান, কৃষিবিদ ড. জুলকার নাইন পরাগ, কৃষিবিদ ড. মাহবুবুর রহমান খান মুন্না ও কৃষিবিদ একরামুল ইসলাম স্বপনসহ অনেকে।

এদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাস্থ বিনা উপকেন্দ্রের পক্ষ থেকেও বিনার নব নিযুক্ত মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। এসময় কৃষিবিদ মোবাসসিরা তাসনিম, কৃষিবিদ মো. শফিকুজ্জামান সুয়াইব, কৃষিবিদ ফরহাদ হোসেন ও কৃষিবিদ আবুল কালাম আজাদসহ বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী শেরপুরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এছাড়া শেরপুরের নকলা উপজেলার সুপরিচিত কৃষক সংগঠন ‘ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে শুভেচ্ছাসহ শুভ কামনা জানিয়ে অভিনন্দন পত্র প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ছায়েদুল হক ও কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মোশারফ হোসাইন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102