বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নকলায় কৈশোরকালীন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতা মূলক সেশন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে
৩৩১

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় স্কুল স্যাটেলাইটের আওতায় কৈশোরকালীন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক ঘন্টাব্যাপি সচেতনতা মূলক সেশন (আলোচনা সভা) অনুষ্ঠিত হয়েছে। গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিয়মতি কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের খারজান উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ সেশন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম এই কার্যক্রম পরিচালনা করেন। এ সেশনে খারজান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। কৈশোরকালীন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতা মূলক এ সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ।
স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ খাবার, পানি ও স্যানেটেশন ব্যাস্থা, খাদ্য ও পুষ্টি, সুস্বাস্থ্যে ধুমপান ও মাদকাসক্তির প্রভাব, বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তনে করণীয়, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, কৈশোরকালীন পরিচ্ছন্নতা, শারীরিক পরিবর্তনের ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিয়ের কুফল ও করণীয়, মেয়েদের উত্ত্যক্ত করা (ইভটিজিং) এবং যৌন নিপীড়ন ও নির্যাতন, জেন্ডার বৈষম্য ও সচেতনতা, প্রজননতন্ত্রের সংক্রমণ, যৌনবাহিত রোগ ও করণীয়, জনসংখ্যা বৃদ্ধির কারণ, বৃদ্ধিজনিত সমস্যা ও জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান, পরিবার পরিকল্পনা বিষয়ে ধারনা দেওয়ার পাশপাশি সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম জানান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আওতায় মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের কার্যক্রম নিয়মিত কাজের অংশ হিসেবে পরিচালনা করা হয়। এসময় পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজন মিয়া, শ্রেণি শিক্ষকগনসহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102